সোমবার, ০১ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৪ পঠিত

নেত্রকোনায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Human Aid International–এর নেত্রকোনা জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) এ উপলক্ষ্যে শোভাযাত্রাটি জেলা শহরের ডিসি অফিসের সামনের সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি এডভোকেট রুকন উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শোয়াইব আলম শিশির। আরো উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক শহীদূর রহমান মিথুন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ পিয়েল খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাংবাদিক মেহেদী হাসান সহ সংগঠনের বিভিন্ন স্তরের মানবাধিকার কর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আলোচনায় বক্তারা জনবান্ধব রাজনীতির দাবি জানিয়ে মানবাধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি দিবসটিকে কেন্দ্র করে জেলাজুড়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আয়োজকরা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News