বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

ব্যানার-ফেস্টুনে সেজেছে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন আগামী শনিবার 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪৮১ পঠিত
0-0x0-0-0#

দীর্ঘ সময় পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনা জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন। আগামী শনিবার (৩০ আগস্ট) শহরের মুক্তার পড়া খোলা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মাঠজুড়ে মঞ্চ, ব্যানার,তোরণ ও ফেস্টুনে সেজে উঠেছে চারপাশ।

সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য, উৎসাহ-উদ্দীপনা ও নতুন নেতৃত্ব নির্বাচনের আগ্রহ। সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে দুই জন ও সাধারণ সম্পাদক পদে তিন জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সভাপতি পদে প্রার্থীরা হলেন : নেত্রকোনা জেলা বিএনপি’র সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও নেত্রকোনা জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। বর্তমান নেত্রকোনা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম- আহ্বায়ক। সাবেক,সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা বিএনপি ও নেত্রকোনা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এড. মাহফুজুল হক।

সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বর্তমান নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব, ড. রফিকুল ইসলাম হিলালী, যুগ্ম আহ্বায়ক নেত্রকোনা জেলা বিএনপি, সাবেক, সাংগঠনিক সম্পাদক,নেত্রকোনা জেলা বিএনপি। সাবেক সভাপতি, নেত্রকোনা জেলা ছাত্রদল,সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ,ঢাকা বিভাগের সহ – সাংগঠনিক সম্পাদক,এস এম মনিরুজ্জামান দুদু ও নেত্রকোনা সদর পৌরসভার বিএনপির মনোনীত মেয়র নমিনি ও নেত্রকোনা জেলা যুবদল সাবেক ১নং সহ সভাপতি কারা নির্যাতিত নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি।

নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় : এ সম্মেলনকে ঘিরে সাধারণ কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে নেতা-কর্মীরা এমনটাই মনে করছেন, এ সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। সব মিলিয়ে ১২ বছর পর হতে যাওয়া সম্মেলন ঘিরে নেত্রকোনা শহর এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News