সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর, সাধারণ সম্পাদক সেন্টু

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২২৮ পঠিত

নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সম্মেলনে মো. মজিবুর রহমান খান সভাপতি ও তাজউদ্দিন ফারাস সেন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ সোমবার ১১ আগস্ট সদর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

নেত্রকোনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মজিবুর রহমান খানের সভাপতিত্বে সদস্য সচিব মো. তাজেজুল ইসলাম ফারাস সুজাত এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন: ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেন: বিএনপি এ দেশের মাটি ও মানুষের দল। বিএনপি সব সময় এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে আসছে।

ওয়ারেছ আলী মামুন আরও বলেন: ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসে বিএনপিসহ বিরোধী মত দমন করতে অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা, অপহরণ, গুম, খুনের পথ বেছে নেয়। বিগত ১৭ বছর দেশে বাক স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে এসেছে।

জাতীয় সংসদের নির্বাচনে তফসিল ঘোষণা পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন জানিয়ে ওয়ারেছ আলী মামুন বলেন: আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কোনো ধরনের ভূল করা যাবে না। দেশের মানুষ যদি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি, তারা বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন : বিএনপি কেন্দ্রীয় কমিটির সহকারী ধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সদস্য সচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল, বজলুর রহমান পাঠান, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা প্রমুখ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News