বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

বারহাট্টায় মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা – বহিষ্কার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৬৫ পঠিত

নেত্রকোনার বারহাট্টায় মসজিদের টাকা আত্মসাত ও সড়কের খোয়া লুটসহ অসংখ্য অভিযোগে নুরুল ইসলাম টিপন মিয়া নামে ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

টিপন মিয়া বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন বিএনপির সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি একই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঝপাড়া এলাকার হাজী আব্দুল করিমের (চান্দু মিয়া) ছেলে। গত শনিবার বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে টিপন মিয়াকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

এতে উল্লেখ করা হয় : দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আর্দশ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন বিএনপি’র সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো.টিপন মিয়াকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে: টিপন মিয়া গ্রামের মাঝপাড়া জামে মসজিদের সভাপতি হন। তারপর মসজিদের দান-অনুদানের টাকা পয়সা আত্মসাৎ করেন। নিজের ছোট ভাইয়ের ১৪০ শতক জমি জোর করে দখল করে চাঁদা দাবি করে আসছেন। সম্প্রতি গ্রামের নির্মাণাধীন পাকা সড়ক থেকে কয়েক গাড়ি ইটের খোয়া লুট করেন টিপন মিয়া। লিজকৃত নদীর থেকে আয়ের টাকা গ্রামের লোকজনকে না দিয়ে আত্মসাৎ করেন।

এছাড়া দলীয় প্রভাব ব্যবহার করে এলাকার মানুষকে নানাভাবে হয়রানি করে আসছেন। এসব বিষয়ে ভুক্তভোগীরা মিলে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ করেন। পরে টিপন মিয়াকে শোকজ করা হয়। শো*কজের সন্তোষজনক জবাব না দোওয়ায় তাকে সাময়িক বহি*ষ্কার করা হয়।

মল্লিকপুর মাঝপাড়া মসজিদ কমিটির সদস্য নিজাম উদ্দিন বলেন: টিপন নিজে নামাজ না পড়লেও দলীয় প্রভাবে মসজিদ কমিটির সভাপতি বনে যায়। মসজিদের একটি বড় পুকুর রয়েছে, এটি ৩ লাখ টাকায় লিজ দেওয়া হতো। টিপন সভাপতি হয়ে নিজেই পুকুরটি লিজ নেয়। তবে টাকা পয়সা কোনকিছুই দেয়নি। এছাড়া দান-অনুদানের টাকার কোন হিসেব নেই।

এ বিষয়ে বহিস্কৃত নেতা টিপন মিয়া বলেন:আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমার সুনাম ক্ষুন্ন করতেই প্রতিপক্ষের লেকজন এসব ছড়াচ্ছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন: বিএনপি অপকর্মে জড়িতদের প্রশয় দেয় না। দলের সুনাম নষ্ট হয় এমন কাজ করলে কোন ছাড় নয়।

উল্লেখ্য – অতিরিক্ত জমি লিখে না দেওয়ায় টিপন মিয়া ২০২১ সালে তার বাবা হাজী আব্দুল করিমকে পিটিয়ে আহত করেন। পরে বাবা বাদী হয়ে টিপনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News