বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

মোহনগঞ্জে ধলাই নদীতে বালুবোঝাই নৌকাডুবি নিখোঁজ ২

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৬৫ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জের আর্দশনগর সাতমাধলাই বালই নদীতে বালুবোঝাই নৌকাডুবির ঘটনাশ মারুফ (২৪) ও জিয়া মিয়া (২০) নামে নৌকায় থাকা ২ জন নিখোঁজ ও আহত হয়েছে একজন।

আজ মঙ্গলবার রাত ৩ টার দিকে আদর্শনগর এলাকায় নৌকাটি ডুবে যায় বলে জানা যায়। খবর পেয়ে প্রথমে মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এবং পরে ময়মনসিংহ ডুবুরি দল এসে তাদের উদ্ধারের চেষ্টা করছে।

নিখোঁজ মোঃ মারুফ মিয়া (২৫), পিতা: কদ্দুছ তালুকদার, মোঃ জিয়া (২৩) পিতা: আব্দুল গফুর এবং আহত আব্দুল হক বয়স আনুমানিক (৪৫), পিতা: সাজ্জত আলী তারা তিনজনের বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ধলামুলগাও ইউনিয়নের ধলামুলগাও গ্রামে। আহত আব্দুল হক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।

স্টিলের এই নৌকাটি সিলেটের ছাতক থেকে বালুবোঝাই করে যাওয়ার পথে আদর্শ নগরের দিকে। রাত ২ টা ৩০ মিনিটের থেকে ৩ টার দিকে আদর্শনগর সাতমাধলাই (বালই) নদী এলাকায় আসতেই নৌকাটি তলিয়ে যায়। নৌকায় থাকা মালিক আব্দুল হক তীরে উঠতে পারলেও দুজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। পরে স্থানীয়রা আব্দুল হককে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।

মোহনগঞ্জ ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালায়। কিন্তু প্রবল স্রোতে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানিয়েছে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ফায়ার লিডার নূরে আলম।

মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার বজলুর রহমান বলেন: তারা তিনজনই স্টিল বডি বালুর নৌকায় ছিলেন। দুইজন নিখোঁজ রয়েছে এবং একজন আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News