বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৭৮ পঠিত

নেত্রকোণা ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে,সীমান্ত উপজেলা কলমাকান্দায় সাত শহীদের মাজারে পুস্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচিতে শহীদদের স্মরণ করে সর্বস্তরের মানুষ।

আজ শনিবার (২৬ জুলাই) বেলা ১২ টা থেকে প্রতি বছরের ন্যায় দিবসটি উপলক্ষে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের সীমান্ত পিলারের নিকট ফুলবাড়িয়াস্থ শহীদদের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুখময় সরকার, সাবেক এমপি ও জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমানসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

পরে শহীদদের গার্ড অব অনার প্রদান শেষে শহীদদের প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করে দোয়া ও মোনাজাত প্রার্থনা করা হয়। এতে জেলাসহ স্থানীয় এবং বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধারা আসেন। সেইসঙ্গে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সর্বসাধারণের মানুষজন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে প্রশাসনসহ মুক্তিযোদ্ধারা উপজেলার নাজিরপুর যুদ্ধস্থলে নির্মিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। উল্লেখ্য, এই দিনে সম্মুখ সমর যুদ্ধে পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন নেত্রকোনার ডাক্তার আব্দুল আজিজ,ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার ইয়ার মাহমুদ,ভবতোষ চন্দ্র দাস, নুরুজ্জামান, দ্বীজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের জামাল উদ্দিন। প্রত্যেকের সমাধি চিহ্ন সীমান্ত ১১৭২ নং পিলারের নিকট সমাহিত করা হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News