বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

মদনে একরাতে শিয়ালের কামড়ে আহত ১৭ এলাকায় আতঙ্ক

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫১ পঠিত

নেত্রকোনার মদনে শেয়ালের কামড়ে ১৭ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আহতদের মধ্যে ১৫ জন মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন: তন্না আক্তার (১০), মোরসালিন (১৭), শিফা আক্তার (২৯), সালমা আক্তার (২৪), জেসমিন আক্তার (৪৫), এরশাদ মিয়া (৩৫), শামীম মিয়া (৩৮), আঙ্গুর মিয়া (৫০), তাইজুল (৬), আসব আলী (৭৫), মারিয়া আক্তার (৩), লিজা আক্তার (৯), আবির (২) ও কাইয়ূম মিয়া (৪০)। তারা সবাই চানগাঁও গ্রামের বাসিন্দা।

আহত কাইয়ূম মিয়া বলেন: আমি প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে ঘরে বসেছিলাম। হঠাৎ একটা শেয়াল এসে কিছু বুঝে ওঠার আগেই আমাকে কামড়ে দেয়। শুধু আমাকে নয় পাড়া প্রতিবেশী ১৭ জনকে কামড়িয়েছে। এর পর থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি।

বিষয়টি নিশ্চিত করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্বাস আলী বলেন: বুধবার রাত ১০টার দিকে শেয়ালের কামড়ে আহত রোগীরা আসে। আহত ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News