বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৫২ পঠিত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চকলেংগুরা গ্রামে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন : চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) এবং তার স্ত্রী কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। পেশায় রাজমিস্ত্রি ছিলেন সোহাগ।

পুলিশের সূত্রে জানা গেছে : প্রায় তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁরা ঝুমার বাবার বাড়িতে বসবাস করছিলেন।শনিবার রাত ১০টার দিকে তারা রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যান।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখেন, ঘরের ধরনার সঙ্গে রশিতে ঝুলছে স্বামী-স্ত্রীর নিথর দেহ। তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন: মৃত দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বিরোধের জেরে তারা আত্মহত্যা করেছেন। তবে সুনির্দিষ্টভাবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি,ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News