বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

সরকারি প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা – আব্দুল হান্নান আকন্দ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪৬ পঠিত

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্যের সমন্বয় কমিটিতে আব্দুল হান্নান আকন্দ নামে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে যুগ্ম সমন্বয়কারী করে কমিটি ঘোষণা করা হয়েছে।

এনসিপিতে পদ পাওয়া মো. আব্দুল হান্নান আকন্দ উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশি ‘আহমদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।গত ১২ জুলাই এনসিপির কেন্দ্রীয় মুখ্যসচিব (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

এতে রফিকুল ইসলাম শুভকে প্রধান সমন্বয়কারী ও মো. আব্দুল হান্নান আকন্দকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। কমিটিতে মোট ১৭ জনের নাম রয়েছে।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ এর বিধি-২৫(১) বলা হয়েছে, কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারী কোন রাজনৈতিক দল বা তার অংগ সংগঠনের সদস্য হতে পারবেনা,রাজনৈতিক ভাবে কোন কর্মকান্ডে অংশগ্রহন বা সহযোগীতা করতে পারবে না। বিধি-২৫(৩) বলা হয়েছে কোন সরকারি কর্মচারী আইন পরিষদ নির্বাচনে কোন প্রকার প্রচারনায় অংশ নিতে পারিবেন না।

এরপরেও সরকারি নীতিমালার তোয়াক্কা না করে এনসিপির উপজেলা কমিটিতে রয়েছেন প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ।এ বিষয়ে (১৫ জুলাই) মঙ্গলবার দুপুর বারোটায় জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ বলেন, কেন্দ্রীয় কমিটি আমাকে যুগ্ম সমন্বয়কারী পদ দিয়েছেন। উক্ত কমিটি ৯০ দিনের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। চাকুরী করে সমন্বয় কমিটিতে থাকা যায় কিনা আমার জানা নেই।

যদি চাকরি করতে সাংঘর্ষিক কিংবা বিধি নিষেধ আছে কিনা আমি জেনে নিব। চাকরি করে দায়িত্ব পালন করতে সমস্যা হলে, আমার চাকরির বেশিদিন বাকি নেই। প্রয়োজনে আমি স্বেচ্ছায় অবসরে যাব। আমি উক্ত দলটিকে ভালোবাসি। বিষয়টি নিয়ে আমি পরামর্শ করছি। তিনি এখনো বলেন: আমি উক্ত দলের প্রতি বিশ্বাস ও আগ্রহ রয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোহনগঞ্জ উপজেলা শাখার প্রধান সমম্বয়কারী রফিকুল ইসলাম শুভ বলেন, সরকারি কোন কর্মচারী কমিটিতে থাকার নিয়ম নেই, আমাদের কমিটিতে আব্দুল হান্নান আকন্দ নামে একজন আছেন তবে তিনি সরকারী চাকরি করেন কিনা তা জানিনা। এবিষয়ে উনার সাথে কথা বলেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন আকন্দ বলেন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন কোন শিক্ষক রাজনৈতিক দলের সদস্য পদে থাকার নিময় নেই। আজকেই এই বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দকে শোকজ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News