বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

নেত্র‌কোণা জেলা পু‌লি‌শের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনু‌ষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৯৮ পঠিত

আজ মঙ্গলবার (১৫ জুলাই ) ২০২৫ সকাল ০৯.০০ ঘটিকায় নেত্র‌কোণা জেলা পু‌লি‌শের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ( পিপিএম) জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড শেষে পুলিশ লাইনস্ ড্রিল শেডে নেত্রকোনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃংঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় ।

এসময় আরও উপস্থিত ছিলেন: জনাব মোঃসাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) হাফিজুর ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) স্বজল কুমার সরকার (অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল) সাহিদুর রহমান (অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল),আল ইমরানুল আলম,(সহকারী পুলিশ সুপার দূর্গাপুর সার্কেল) মোঃ গোলাম মোস্তফা (সহকারী পুলিশ সুপার কেন্দুয়া সার্কেল) মোঃ পারভেজ আলম (শিক্ষানবিশ) সহকারী পুলিশ সুপার, এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News