সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পূর্বধলায় গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ – পুড়ে চাই গুরুত্বপূর্ণ নথি

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৯৭ পঠিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরনপুর বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা,এতে ব্যাংকের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

গত শুক্রবার ১১ জুলাই দিবাগত রাত প্রায় ১২টার দিকে পূর্বধলা থানার নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে : দুর্বৃত্তরা ব্যাংকের পেছনের দিকের থাই গ্লাসের লক ভেঙে একটি বাঁশের কঞ্চির মাথায় কাপড় জড়িয়ে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন জানালার পাশেই থাকা একটি কাঠের রেকে লেগে যায় এবং তাৎক্ষণিকভাবে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা নাইট গার্ড মো. জহিরুল ইসলাম (২৫) ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন: ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, তবে দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত চলছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News