সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

নেত্রকোনায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৫০৪ পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেত্রকোণা জেলা শাখা।

বৃহস্পতিবার (০৩ জুলাই ২০২৫) সকাল ১০টায় জেলা শহরের বিএনপি কার্যালয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জেলা বিএনপির সদস্য সচিব ডাঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত,বজলুর রহমান পাঠান,এস এম মনিরুজ্জামান দুদু এবং কৃষক দলের জেলা সভাপতি ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কি।

এছাড়াও উপস্থিত ছিলেন : জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, ড্যাব নেতৃবৃন্দ ডাঃ মাজহারুল আলম মাজু, ডাঃ রায়হান, ডাঃ সায়েম, ডাঃ রিতা ও সাদি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আমল রাজু এবং সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনও এ সময় উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে জেলা যুবদল, জেলা ছাত্রদল, জেলা স্বেচ্ছাসেবকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় বক্তারা বলেন: দেশের বর্তমান সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়াতে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News