বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই পদযাত্রায় হা’ম’লা ও গাড়ি ভা’ঙ’চুর, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আ’হ’ত নীরব আশুগঞ্জ সার কারখানা : ১৬ মাসের লোকসান ১৩৬ কোটি টাকা গত ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা,যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন গ্যাস সরবরাহ তলানিতে,বন্ধের মুখে বহু কারখানা নিজের মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত এমপি রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ আল্লাহ আছেন নির্দোষ হয়েও আজ আমি অপরাধী নামজারি অনিয়মের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তার হাতেই শ্রেষ্ঠত্বের পুরস্কার মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩

নেত্রকোনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৮৩ পঠিত

তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

পরে নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন: তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তরুণ সমাজকে এই ক্ষতিকর নেশা থেকে বিরত রাখার জন্য পারিবারিক ও সামাজিকভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে।

এছাড়াও বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর বাস্তবায়নের আহ্বান জানান এবং তামাক পণ্যের সহজলভ্যতা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সংশ্লিষ্টরা এই কর্মসূচির মধ্য দিয়ে জেলার সর্বস্তরের জনগণের মাঝে তামাক বিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজনটি বিশেষ তাৎপর্য বহন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News