বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

দুর্গাপুরে ১৩০ বোতল ভারতীয় মদ পিকআপসহ আটক ০২

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪১৩ পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে ১৩০ বোতল ভারতীয় মদ ও পরিবহনের পিকআপসহ দুইজনকে আটক করেছে পুলিশ।আজ শনিবার (৩১ মে) দুপুরে আটককৃতদের আদালতের প্রেরণ করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকা থেকে মদসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন:- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন শাহিনুর (২৩) ও খোকন মিয়ার ছেলে মোস্তাকিম ফকির (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে : গতকাল শুক্রবার দিবাগত রাতে সীমান্ত সড়ক দিয়ে ভারতীয় মদ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকায় পুলিশ অবস্থান নেয়। এ সময় একটি পিকআপকে তল্লাশি করে অভিনব কায়দায় বহন করা বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে জব্দসহ দুইজনকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামালসহ থানা হেফাজতে আনা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করে পুলিশ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন: গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি এবং সক্ষম হয়। আটককৃতদের আজ শনিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

তিনি আরও বলেন: ঈদকে সামনে রেখে মাদক চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠে এই বিষয়টি মাথায় রেখে আমাদের জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় যেদিকে চোরাচালান হয় সেসব গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত চেক পোস্ট করে যাচ্ছি। এ ধরনের অভিযান আরো অব্যাহত থাকবে।।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News