বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কেন্দুয়ায় সাবেক মেয়রসহ ৪৯৬ জনের বিরুদ্ধে মামলা

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৩২ পঠিত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্বঘোষিত রাজনৈতিক কর্মসূচি বানচাল করতে সহিংসতা,ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ১৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০-৩০০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী হলেন: মোজাফরপুর ইউনিয়নের তবিয়ারগাতী গ্রামের বাসিন্দা মো.সবুজ মিয়া,তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন: ২০২৪ সালের ৪ আগস্ট কেন্দুয়ার চিরাং মোড় থেকে আঠারবাড়ী পর্যন্ত কেন্দুয়া-মদন পাকা সড়কে সংগঠিত হয় এই সহিংসতা ঘটনার বর্ণনা দিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি রুজু করেছেন বাদী।

অভিযোগে বলা হয়ছে : দেশীয় অস্ত্রে সজ্জিত একদল লোক ট্যাম্পু, সিএনজি,ট্রাক ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং একাধিক স্থানে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করে এবং সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে।

এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।মামলার প্রধান আসামি করা হয়েছে কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল হক ভূঞাকে। দ্বিতীয় আসামি এমএন জাহাঙ্গীর চৌধুরীর নির্দেশে এই হামলা সংঘটিত হয়েছে বলেও অভিযোগপত্রে দাবি করা হয়।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মো.মিজানুর রহমান বলেন: ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News