সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পূর্বধলায় ধর্ষণ থেকে বাঁচতে যুবকের পুরুষাঙ্গ কাটলেন- কলেজ ছাত্রী

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৫১ পঠিত
নেত্রকোনার পূর্বধলায় কলেজ পড়ুয়া এক ছাত্রী (২০) ধর্ষণ থেকে বাঁচার জন্য পারভেজ মিয়া (২৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় লোকজন পারভেজকে উদ্ধার করে সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যার আগে পূর্বধলা সরকারি কলেজসংলগ্ন রাজধলা বিল পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পারভেজ উপজেলার তারাকান্দা এলাকার বাসিন্দা। এলাকাবাসী সূত্রে ওই ছাত্রী  থানা-পুলিশ সূত্রে জানা গেছে: ওই তরুণী উপজেলা সদরের একটি মহিলা ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আজ সোমবার বিকেলে মেয়েটি ওই যুবকের সঙ্গে দেখা করতে উপজেলা সদরের রাজধলা বিল পাড়ে যান। এ সময় ওই যুবক তার বন্ধু পারভেজকে মোবাইলফোনে কল করে সেখানে ডেকে আনেন। পরে তারা দুই বন্ধু মিলে বিলের পশ্চিম পাশে বাগানের একটি পরিত্যক্ত ঘরে তরুণীকে জোর করে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান।
এ সময় তিনি পারভেজের পুরুষাঙ্গ কেটে ফেলেন। পরে স্থানীয় লোকজন পারভেজকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় স্থানীয় লোকজন ওই তরুণীকে অবরুদ্ধ করে ঘটনার বিষয় জানতে চান। এ সময় ওই তরুণীর বক্তব্য ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। ইতোমধ্যে তা ভাইরাল হয়ে যায়।
ওই তরুণীর দাবি: তার জাহিদ মিয়া (২৫) নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিকেল চারটার দিকে জাহিদের সঙ্গে দেখা করতে রাজধলা বিলপাড়ে যান। এ সময় জাহিদ ফোনে পারভেজকে সেখানে ডেকে নেন। পরে তারা দু’জন মিলে তাকে জোর করে পরিত্যক্ত ঘরটিতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান।আমি কোনো উপায় না দেখে নিজেকে বাঁচাতে আমার ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গে আঘাত করেছি। এ ছাড়া আমার কোনো আর কোনো পথ ছিল না। তারা দু’জন জোর করে আমাকে ধর্ষণ করতে চেয়েছিলেন।
এ ব্যাপারে পারভেজ মিয়া অসুস্থ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আর ঘটনার পর থেকে জাহিদ মিয়াও পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মোবাইলফোন ও বন্ধ পাওয়া গেছে।পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ সোহেল রানা বলেন: পারভেজের পুরুষাঙ্গের মাঝামাঝি অর্ধেক কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম  বলেন: লোকজনের কাছে খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে ওই তরুণীকে পায়নি।   তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News