সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩২০ পঠিত

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে নেত্রকোনায় মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলার ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, আল আজহার বিশ্ববিদ্যালয় ছাত্র মো: ইউনুস তালুকদার সহ ছাত্রনেতারা। মিছিলে উপস্থিত ছিলেন: সহ সভাপতি তৌফিক খান মিল্কি, সাখাওয়াত হোসেন হাইয়ুল, শামসুল হোদা শামীম, যুগ্ন সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদ, মাজহারুল ইসলাম জিপু, এম এ সাঈদ ইমরান , সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ রাজীব, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান দোলন সদস্য সচিব কালাম তালুকদার প্রমুখ।

আল আজহার বিশ্ববিদ্যালয় ছাত্র মো: ইউনুস তালুকদার আরবিতে বক্তব্য দিতে গিয়ে বলেন: ইসরায়েলের ইহুদি জনগণের উদ্দেশ্যে একটি নিষিদ্ধ এবং দৃশ্যমান ভাষণ, এবং হে ইহুদিরা, আমি তোমাদের সতর্ক করছি যে ফিলিস্তিন ভূমি মুসলমানদের ভূমি। তোমার রাজত্ব ফিলিস্তিনে নয়, বরং আল-আকসা মসজিদে, যা আল্লাহ আমাদের নবী মুহাম্মদ (সাঃ)-এর পদতলে আশীর্বাদ করেছেন এবং এর চারপাশে আশীর্বাদ করেছেন, আল্লাহ তাকে আশীর্বাদ করুন এবং তাকে শান্তি দান করুন, আসমানের রাতে।

অতএব, মুসলিমদের অবশ্যই পবিত্র ঘরের পবিত্রতা রক্ষা করতে হবে। আমি তোমাদের বলছি, হে ইহুদিরা, ফিলিস্তিন থেকে জেরুজালেম ভূমি ছেড়ে চলে যাও, আর যদি না যাও, তাহলে আমার গল্প, ইতিহাসে খায়বারের যুদ্ধ এবং ইহুদিদের কীভাবে হত্যা করা হয়েছিল তা নিয়ে উপহাস করো। এসময় বক্তারা, ইসরায়েলি পণ্য বর্জন সহ গাজায় গণহত্যা বন্ধেরও দাবী জানান

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News