সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

কাশিয়ানীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

এম ওবায়দুল্লাহ আল মাহমুদী : গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩০৩ পঠিত

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-১ মৌসুমি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ (০৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা জান্নাত।

২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুম কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে বীজ এবং সার বিতরণের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কাজী এজাজুল করিম এর সভাপতিত্বে এবং কৃষিবিদ মধুসূদন দেবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিভি কর্মকর্তা সিফাত আজাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ শুভঙ্কর দত্ত, মৎস্য কর্মকর্তা মোঃ আনিসুর রহমান প্রধান, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন  সাংবাদিক মোঃ লিটন সিকদার, সাংবাদিক মোহাম্মদ নেওয়াজ আহমেদ পরশ, সাংবাদিক ইবাদুল রানা সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা।

এসময় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারনের নিমিত্তে ছিল, পাঠ ফসলের জন্য পাঠ বীজ- ০১ কেজি, ডিএপি সার- ০৫ কেজি, এমওপি সার- ০৫ কেজি, উফশী আউশ আবাদের জন্য আউশ বীজ- ০৫ কেজি, ডিএপি সার- ১০ কেজি, এমওপি সার- ১০ কেজি।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দাউদ হোসেন, গীতা পাঠ করেন সঞ্জীবন ঘোষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News