বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

বিশ্বনবীকে নিয়ে কটুক্তিকারী সেই ছাত্রলীগ নেতা সুপ্ত সাহা অনিক আটক

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩০৮ পঠিত

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ফেইসবুকে বিভিন্ন জনের পোস্টে কটুক্তিকারী  ছাত্রলীগ নেতা সুপ্ত সাহা অনিককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৫ মার্চ) নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়।

পুলিশের সূত্রে জানা যায় : আটক সুপ্ত সাহা অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের ২০২৩ সনে সহ-সভাপতি ছিলেন। অনিকের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামে এবং সুনীল সাহার ছেলে অনিক বিভিন্ন সময়ে ফেইসবুক পোস্টের কমেন্টে কটুক্তি করে মহানবীকে অবমাননা করেন। এরই পরিপ্রেক্ষিতে ধর্মপ্রাণ মুসুল্লিগণ বিভিন্ন সময়ে বিক্ষোভ কর্মসূচি করেছে।

গত ২৮ ফেব্রুয়ারী কলমাকান্দায় হেফাজত ইসলাম ও তৌহিদী জনতাসহ জামায়াতে ইসলামী, খেলাফত আন্দোলনের উদ্যোগে কটুক্তিকারীকে গ্রেফতারের দাবী জানানো হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত গাজী আব্দুর রহিম বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News