শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে খুলনায় মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭২ পঠিত

সবাই মিলে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” সর্বস্তরের মানবাধিকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য, এই শ্লোগানকে সামনে নিয়ে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র’র মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে খুলনা রেলস্টেশনে বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এতে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র।পরে র‍্যালি শেষে সংস্থার পক্ষ থেকে অস্থায়ী কার্যালয়ে এসে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন: আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র’র নির্বাহী পরিচালক শাহবাজ জামান।সভাপতিত্ব করেন সংস্থার উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু।

মানবাধিকার বিষয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওয়াহিদ মুরাদ,সহ সম্পাদক এস এম মমিনুর রহমান,সহ সভাপতি কাজী মিজানুর রহমান মিজান,লাইফ মেম্বার বিবেকানন্দ ঢালী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আপেল মাহমুদ,খুলনা বিভাগীয় সভাপতি দুলাল হোসেন,নতুন তাঁরার প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা,নাট্য ব্যক্তিত্ব সালাম মোড়ল, সাংবাদিক মামুন রেজা, সুব্রত বিকাশ মণ্ডল,রাসেল মিনা।

সংস্থার পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী নাঈম হাসান, শেখ মাইনুল ইসলাম, সাকিব হোসেন শোভন, জসিম সরদার, কাজী রায়হান হোসাইন, শেখ আরিফুল ইসলাম, মোহাম্মদ মাহফুজুর রহমান,আব্দুল কুদ্দুস,গোলাম মোস্তফা প্রমুখ।র‍্যালি ও মানববন্ধন শেষে অলোচনা সভা পরিচালনা করেন সংস্থার খুলনা বিভাগীয় সভাপতি মো: দুলাল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News