মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

আটপাড়ায় ট্রাক ছাপায় নিহত -১ আহত-৩

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩২১ পঠিত

নেত্রকোনার আটপাড়ায় মাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় আয়নাল হক (৪৫) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার(০৬ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে নেত্রকোনা-মদন সড়কের আটপাড়া উপজেলার কাজান্তি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়নাল হক মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম সাজুর ছেলে। আহতরা হলেন: একই গ্রামের বর্তমান ইউপি সদস্য আব্দুল্লাহ (৩৫), হেলিম মিয়া (৫৫) ও জুয়েল (৩৮)।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে: বিভিন্ন এলাকা থেকে নেত্রকোনা সদরে অবস্থিত মদনপুর শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহঃ) মাজারে প্রতি বৃহস্পতিবার ভক্তবৃন্দরা আসেন। মদন উপজেলার বাগজান গ্রামের আইনুল হক সহ একটি ব্যাটারি চালিত অটোরিকশা যোগে ৭-৮ জন মাজারে আসেন। রাতে বাড়ি ফেরার পথে আটপাড়া উপজেলার মদন-নেত্রকোনা সড়কের কাজান্তি নামক এলাকা রাত ১ টায় ট্রাক চাপা দেয়।

এতে ঘটনাস্থলে আয়নাল হক মারা যান। রাস্তায় টহলরত আটপাড়া থানা পুলিশের সহযোগিতায় ও সাথে থাকা অন্য  এবং স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়নাল হককে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের অবস্থা আসঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা রাতেই আয়নাল হকের লাশ বাড়িতে নিয়ে যান।

নিহতের প্রতিবেশী বাগজান গ্রামের রুবেল মিয়া বলেন: মাজারে অনুষ্ঠান শেষে মধ্যরাতে বাড়ি ফেরার পথে তাদের অটোরিকশা কে একটি ট্রাক চাপা দেয়। খবর পেয়ে আমরা রাতেই নেত্রকোণা সদর হাসপাতালে যাই। আয়নাল হক ঘটনাস্থলেই মারা যায় আর তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাতেই মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন: ট্রাক চাপায় অটো রিকশায় কয়েক জন যাত্রী কাজান্তি এলাকায় আহত হয় এমন খবরে রাস্তায় টহলরত পুলিশ তাদেরকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়। পরবর্তীতে খবর পেয়েছি একজন মারা গিয়েছে এবং লাশও নাকি বাড়িতে নিয়ে গিয়েছে। আমি মদন থানার ওসির সাথে কথা বলেছি, তিনি নিহতের বাড়িতে পুলিশ পাঠাচ্ছেন।

মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন: আটপাড়া থানা থেকে নিহতের খবর পেয়েছি,তবে থানায় এ বিষয়ের কোনো অভিযোগ বা তথ্য আসেনি। আটাপাড়া থেকে খবর পাওয়ার পর নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News