রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

আটপাড়ায় অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩৩১ পঠিত

নেত্রকোনার আটপাড়ায় অজ্ঞাতভাবে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আটপাড়া উপজেলা প্রেসক্লাবের অন্যতম সদস্য রফিক তালুকদারের  ২টি ঘর  ক্ষতি হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।

আজ রোববার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ২.৩০ টার দিকে উপজেলার তেলিগাতী ইউনিয়নের তেলিগাতী বাজারের খলিফাপট্টি এলাকায় এ ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘরের মালিক রফিক তালুকদার বলেন: হঠাৎ করে আমার বাজারের ঘরে আগুনের সূত্রপাত ঘটে, এবং আগুন ভয়াবহ রূপ ধারণ করে মুহুর্তেই ছড়িয়ে পড়ে এতে করে আমার ঘরে থাকা একটি জুতার দোকান ও কসমেটিকসের দোকান পুড়ে ছাই হয়ে যায়,এতে করে আমাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি দাবি ঘরের মালিক ও দোকানের ব্যবসায়ীর।

আটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান বলেন :আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।  আগুনে ২টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। খবর পেয়ে আটপাড়া ফায়ার সার্ভিসের ১টি টিম প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী অফিসার এম.সাজ্জাদুল হাসান বলেন:তেলিগাতী বাজারের অগ্নিকান্ডের বিষয়ে আমি অবগত আছি। উপজেলা প্রশাসন আগুনে পুড়ে যাওয়া দুই দোকানীকে সর্বোচ্চ সহযোগীতা করবে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান বলেন:আমি ঘটনাস্থল পরিদর্শন করি,  এবং  তাৎক্ষণিক  খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News