বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

নেত্রকোনার নতুন জেলা প্রশাসক বনানী বিশ্বাসের যোগদান

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪৯ পঠিত

নেত্রকোনার নতুন জেলা প্রশাসক হিসেবে গতকাল যোগদান করেছেন বনানী বিশ্বাস। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাস কে নেত্রকোণা  জেলা প্রশাসক (ডিসি) হিসাবে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নেত্রকোনার বিদায়ী জেলা প্রশাসক শাহেদ পারভেজ কে সমাজসেবা অধিদপ্তেরের পরিচালক পদে বদলি করা হয়েছে

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। উক্ত প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষর করেছেন এর আগে ৩৪ জেলার জেলা প্রশাসককে  প্রত্যাহার করা হয়।

সেই সঙ্গে প্রত্যাহার করা ডিসিদের জায়গায় ৩৪ জনকে পদায়ন করা হয়।সোমবার নেত্রকোনা, ঢাকা, সিলেট, বগুড়া, গোপালগঞ্জসহ দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।

শেখ হাসিনার সরকার পতনের পর গত ২০ আগস্ট এসব জেলার ডিসিদের প্রত্যাহার করে তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়। তার কয়েকদিনের মধ্যে মোট ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। বনানী বিশ্বাস এক সময় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন বলে জানা যায়

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News