বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে গাড়ি আটকে দেওয়ায় ঘটনায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি এনসিপি নেতাদের ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্টের অভিযোগ,জামায়াত নেতার বিরুদ্ধে মামলা নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত জামায়াত নেতৃত্বাধীন ঐক্যে ফাঁটল, জোট ছাড়ছে এনসিপি Family Card দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধ/র্ষ/ণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ -৭ ডাক্তারকে শোকজ জুলাই পদযাত্রায় হা’ম’লা ও গাড়ি ভা’ঙ’চুর, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আ’হ’ত নীরব আশুগঞ্জ সার কারখানা : ১৬ মাসের লোকসান ১৩৬ কোটি টাকা গত ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা,যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন

মদনে কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষ পুলিশ সাংবাদিকসহ প্রায় অর্ধশতাধিক আহত

শহীদুল ইসলাম মদন প্রতিনিধিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২৮৭ পঠিত

সারাদেশে কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে মদন উপজেলা সদরে ১৮ই জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টায় কোটা বিরোধী আন্দোলনের ছাত্র ছাত্রী একটি মিছিল বের করেন। 

মিছিলটি উপজেলা সদরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মগড়া নদীর ব্রিজে আসার পরপরই কোটাবিরোধী আন্দোলনের ছাত্র ছাত্রীরা পুলিশের সাথে সংঘর্ষ বাধেঁ। প্রায় ৩০ মিনিট দ্বিমুখী সংঘর্ষে পুলিশের দুটি গাড়ি ভাঙচুরসহ খালিয়াজুরি সার্কেল মোঃ রবিউল ইসলাম সহ ১০-১১ জন পুলিশ আহত হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় কোটাবিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রী প্রায় ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার পুলিশ সদস্যসহ ৬ জনের অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তারা হলেন: পুলিশ সদস্য মোঃ আমিনূল ইসলাম কোটা বিরোধী নাইম (২০) মাজহারুল (১৭) হীরা (২৫) সোহেল (৩৫) ইব্রাহিম (২০)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছেন পুলিশ সদস্য আজিজুল ইসলাম (২৫) পুলিশ সদস্য সোহেল রানা (৩১)। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান। এ ঘটনায় উপজেলার প্রধান সড়কটি এক রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের মাঝে এক ভিতিকর অবস্থার সৃষ্টি হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News