রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

নেত্রকোনায় জঙ্গি আস্তানা ২৯ ঘণ্টার অভিযানে পিস্তল বোমসহ ৮০ ধরনের মালামাল জব্দ 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৪০৬ পঠিত

নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে একটি মাছের খামারের দ্বিতল বাড়িতে থাকা জঙ্গি আস্তানায় ২৯ ঘণ্টা অভিযান চালানোর পর তা সমাপ্তির ঘোষণা দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন রোববার বিকেল পৌনে ৬টার দিকে অভিযান শেষ হওয়ার ঘোষণা দেন। এর আগে শনিবার দুপুর ১টার দিকে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। এরপর থেকে সেখানে এন্টি টেররিজম,সোয়াট,বোম্ব ডিসপোজাল টিমসহ বিভিন্ন ইউনিটের দেড় শতাধিক পুলিশ সদস্য অভিযান চালায়।

এছাড়াও শনিবার রাতে নেত্রকোণা পৌর শহরের বনোয়াপাড়া এলাকায় একটি বহুতল ভবন ঘিরে রাখে পুলিশ। পরে ভবনটির তৃতীয় তলার একটি ফ্লাটে তল্লাশি চালালেও পুলিশ তেমন কিছু পায়নি।

অভিযান শেষ হওয়ার ঘোষণা দিয়ে ডিআইজি শাহ আবিদ হোসেন বলেন: নরসিংদীতে অস্ত্রসহ আরিফ নামে এক ব্যক্তি আটকের পর তার দেয়া তথ্যের সূত্র ধরে এই অভিযান চালানো হয়। এটি জঙ্গিদের একটি প্রশিক্ষণ শিবির।

অভিযানে পিস্তল, গুলি, ল্যাপটপ,ওয়াকিটকি, মোবাইল, রামদা, জিহাদি বইসহ ৮০ ধরনের মালামাল জব্দ করা হয়েছে। অভিযানের সময় দুটি শক্তিশালী আইইডি বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। প্রায় তিন একর জমি জুড়ে থাকা উঁচু প্রাচীর ঘেরা বাড়িটিতে জঙ্গিরা বেশ কিছুদিন ধরে বসবাস করে আসছিল বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News