বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

নেত্রকোনায় জেলা পুলিশ কতৃর্ক নো হেলমেট” নো ফুয়েল” কার্যক্রমের সচেতনতা মূলক প্রচারনা শুরু 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৯৮ পঠিত

নেত্রকোনায় জেলা পুলিশ কতৃর্ক নো হেলমেট” নো ফুয়েল” কার্যক্রম শুরু হয়েছে।মোটরসাইকেল দুর্ঘটনা রোধ এবং হতাহতের পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এমন সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা জেলা পুলিশ বিভিন্ন পাম্পে সচেতনতা মূলক প্রচার অভিযান শুরু করেছেন।

আজ রোববার দুপুর দেড়টায় হোসেনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মোনাকো পেট্রোল পাম্পে এ প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ পিপিএম সেবা।তিনি মোটরসাইকেল চালক ও প্রতিটি পেট্রোল পাম্পের ম্যানেজার ও কর্মচারীদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন ও নিয়ম মেনে চলার আহ্বান জানান।

এ সময় তিনি হেলমেটবিহীন তেল নিতে আসা চালকদের সচেতন করেন এবং সরকারের বেঁধে দেওয়া নিয়ম না মানলে তিনদিন পর থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ কার্যক্রমকে সফল করার জন্য ট্রাফিক পুলিশ ধারাবাহিকভাবে জেলা শহরে অভিযান পরিচালনা করবে বলেও উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন: (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News