বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেত্রকোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮১ পঠিত

ফেব্রুয়ারীর বিনম্র শ্রদ্ধায় নেত্রকোনা জেলা শহরে ভাষা শহীদদের স্মরণ করেছে সকল শ্রেণি-পেশার মানুষ।বুধবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে মেছুঁয়া বাজার সংলগ্ন শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান, জেলা প্রশাসক (ডিসি) শাহেদ পারভেজ, পুলিশ সুপার (এসপি) মো. ফয়েজ আহমেদ ভাষা শহীদদের শ্রদ্ধায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান’র নেতৃত্বে নেত্রকোনা জেলা প্রেসক্লাব এবং সামাজিক, রাজনৈতিক,ধর্মীয় ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

দিবসটিকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী রয়েছে নানা কর্মসূচি। সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠানে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা এবং উত্তোলন করা হবে কালো পতাকা।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, ধারণ করা হবে কালো ব্যাজ, বের হবে র‌্যালি,অনুষ্ঠিত হবে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News