শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

নেত্রকোনা- ৫ আসনে হাইকোর্টে রিট করে প্রার্থীতা ফিরে পেলেন মাজহারুল ইসলাম সোহেল

অনলাইন ডেস্ক :
  • আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮২ পঠিত

পূর্বধলা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টের রিটের আদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূ্র্বধলা) আসনের প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল।

এতে প্রার্থীতা ফিরে পেয়ে নির্বাচন করার সুযোগ পেলেন তিনি। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে প্রার্থীতা ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন মাজহারুল ইসলাম সোহেল। ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি ও রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল প্রার্থীতা ফিরে পাওয়ায় আসনটিতে প্রার্থীর সংখ্যা দাঁড়াল পাঁচ জনে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পূ্র্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান বলেন : স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাজহারুল ইসলাম সোহেল মনোনয়ন ফিরে পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে: স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাজহারুল ইসলাম সোহেলের জমা দেওয়া এক শতাংশ ভোটারের তালিকায় ভোটারের সংখ্যা কম ছিল উল্লেখ করে বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করেছিলেন জেলা রিটানিং কর্মকর্তা। এরপর নির্বাচন কমিশনে আপিল করলে সেখানেও মাজহারুল ইসলাম সোহেলের মনোনয়ন বাতিল হয়। এরপর প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি।

এ আসনে মাজহারুল ইসলাম সোহেল ছাড়াও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী পূ্র্বধলা উপজেলা শাখার সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াহ্হাব হামিদী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

মাজহারুল ইসলাম সোহেল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নির্বাচন কমিশন মনোনয়ন যাচাই-বাছাইয়ে মাজহারুল ইসলাম সোহেলের মনোনয়নের বাতিল হওয়ায় এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী আহমদ হোসেনের জয়ের বিষয়টি অনেকটা সহজ ছিল। কিন্তু একই দলের নেতা মাজহারুল ইসলাম সোহেল মনোনয়ন ফিরে পাওয়ায় এখন নির্বাচনে আমেজ বিরাজ করছে। একটি মাত্র উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৫ (পূ্র্বধলা) আসন। তাই ভোটের এই সমীকরণে যুক্ত হয়েছে এই দুই প্রার্থীর মেরুকরণ। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৬৯৯ জন।

প্রার্থীতা ফিরে পাওয়া মাজহারুল ইসলাম সোহেল বলেন : আমাকে নানা ষড়যন্ত্র করে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চক্রান্ত করা হয়েছিল পূর্বধলার মানুষের দোয়া ও ভালোবাসা এবং চোখের পানি বিফলে যায়নি। মহামান্য হাইকোর্ট আমার প্রার্থীতা ফিরিয়ে দিয়েছেন। আমি ন্যায়বিচার পেয়েছি। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জয়ের ব্যাপারেও আমি আশাবাদী।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News