সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু মাঠে না গিয়েই অফিসে বসে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব্যাপক অনিয়ম স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ বিজিবিতে সহকারী পরিচালক হিসেবে কমিশন লাভ করেছেন নেত্রকোনার কৃতি সন্তান – রিপন মীর নেত্রকোনায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মদনে বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা পূর্বধলায় বিক্ষোভ মিছিলের ঘটনায় ৩৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ৬ নেত্রকোনায় সিংহের বাংলা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় ব্যাপক সজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ নেত্রকোনা ও পূর্বধলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল  নিষিদ্ধ হয়েও দেশের রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের দখলে

নেত্রকোনায় ৩টি আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৯ পঠিত

নেত্রকোনায় তিনটি আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে আটজনের তথ্য সঠিক ভোটারের স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে নির্বাচন বিধিতে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা ।

আজ রোববার দুপুর জেলার ৫ টি আসনে মধ্যে নেত্রকোণা-১ – ২ ও ৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ এ তথ্য জানান।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- নেত্রকোনা-১ আসনে জাকের পার্টির মো.ছমির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আফতাব উদ্দিন,নেত্রকোনা -২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির মো.আমজাদ হোসেন ঠাকুর, স্বতন্ত্র প্রার্থী সুব্রত চন্দ্র সরকার, স্বতন্ত্র প্রার্থী মো. আজাহারুল ইসলাম খান এবং নেত্রকোনা -৩ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন,ন্যাশনাল পিপলস পার্টির আসাদুজ্জামান খান ও কৃষক শ্রমিক জনতা লীগের রিগ্যান আহমেদ।

জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ বলেন: অসম্পূর্ণ তথ্য, সঠিক ভোটারের স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে নির্বাচন বিধিতে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি আরও দুইটি আসনের বাছাই কাজ চলছে।

জেলায় পাঁচটি আসনে মোট আওয়ামী লীগসহ ১০টি দল ও স্বতন্ত্র মিলিয়ে ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News