মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় মহিলা পোশাক শ্রমিক নিহত,আহত ৩

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩০১ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় কেন্দুয়া- নান্দাইল সড়কে মোটরবাইক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সুফিয়া আক্তার (৫৫) নামে এক মহিলা নিহত হয়েছে ও তিনজন গুরুতর আহত হয়। মোটরবাইক আরোহী নাসিমা আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রবিবার (১২ নভেম্বর ) সকালে কেন্দুয়া-নান্দাইল সড়কে সান্দিকোনা ইউনিয়নের ভঙ্গানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, সুফিয়া আক্তার ও তার স্বামী গাজীপুর পোশাক কারখানার শ্রমিকের কাজ করতেন। তারা শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পরিবারের লোকজনসহ গাজীপুর থেকে সরাসরি সিএনজি যোগে কেন্দুয়া উপজেলার উলুয়াটি নিজ গ্রামের বাড়ি আসছিল।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ভঙ্গানিয়া নামক স্হান পৌঁছলে আঠারবাড়িগামী মোটর বাইক সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী পোশাক শ্রমিক সুফিয়া আক্তার, স্বামী আব্দুল মালেক, মজিবুর রহমান ও মোটরবাইক আরোহী নাসিমা আক্তার গুরুতর আহত হয়। স্হানীয় লোকজন আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গুরুতর আহত পোশাক শ্রমিক সুফিয়া আক্তারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী আহত আব্দুল মালেক ভর্তি আছেন। গুরুতর আহত মোটর বাইক আরোহী নাসিমা আক্তার কেন্দুয়া পৌরসভার সাউদ পাড়ার বাসিন্দা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার ওসি এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News