মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনায় কমিউনিটি পুলিশং ডে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৮৭ পঠিত

কমিউনিটি পুলিশং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ- জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার নেত্রকোনা জেলা পুলিশ এই কর্মসূচির আয়োজন করে।

আজ সকাল ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশং ডে-এর কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস মিলনায়তনে কমিউনিটি পুলিশং ডে’র তাৎপর্য তুলে ধরতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন: নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ রাফিকুজ্জামান,জেলা আওয়ামী লীগের সভাপতি জিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান(ভিপি) লিটন,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন,জেলা প্রেসক্লাবে সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান,জেলা কমিউনিটি পুলিশের সভাপতি সায়েদুর রহমান।

সহ সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার,সাধারণ সম্পাদক লিটন পন্ডিত,জেলা মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দিকী,জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি বজলুল রহমান ও জেলা কমিউনিটি পুলিশং ডে’যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ ইমরান প্রমূখ।

কমিউনিটি পুলিশং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন ও মোহনগঞ্জ থানার এস আই তাজুল ইসলামকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন: স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন সম্ভব নয়।তাই আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে জনগনকে অধিক পরিমাণে সম্পৃক্ত করার প্রয়োজন। তারা মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও কিশোর গ্যাং মোকাবেলায় সবাইকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান তারা।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News