মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনার কেন্দুয়ায় গভীর রাতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৭২ পঠিত

ঘটনাটি ঘটেছে,বুধবার (১ নভেম্বর) দিনগত মধ্য রাতে আনুমানিক রাত আড়াইটা থেকে তিনটার দিকে কেন্দুয়ার নতুন বাসষ্ট্যান্ড এলাকায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে : কেন্দুয়ার নতুন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা হিরণ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো- ব ১৪৮০৯৬) নামক একটি যাত্রীবাহী বাসে মধ্যরাতে কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তাদের ধারণা বিএনপি-জামাতের ডাকা অবরোধের ২য় দিনের রাতে অবরোধকারীরা এ ঘটনা ঘটাতে পারে।

এব্যাপারে কেন্দুয়া ফায়ারসার্ভিসের উপপরিচালক হাফিজুর রহমান বলেন: বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বে থাকা টহলরত পুলিশ সদস্যরা খবর দিলে আমরা এসে পুলিশ সদস্যদের সাথে নিয়ে বাসে লাগা আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হই।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন: জেলা পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদ, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল,কেন্দুয়া সার্কেলের এএসপি জুনাইদ ফারাবী,আ.লীগ সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.আসাদুল হক ভূঞা প্রমূখ।

কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া তাঁর প্রতিক্রিয়ায় বলেন: বিএনপি-জামাতের টানা ৩দিনের অবরোধে ২য় দিন বুধবার গভীর রাতে বাসে আগুন দিয়ে নাশকতার মাধ্যমে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করছে। আমরা এসব সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই পাশাপাশি যারা এসব নাশকতা করছে, সুষ্ঠু তদন্তে মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

কেন্দুয়া থানার ওসি মো.এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: নতুন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা হিরণ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো- ব ১৪৮০৯৬) নামক একটি যাত্রীবাহী বাসে মধ্যরাতে কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

এসময় ভিতরে হেলপার ঘুমিয়ে ছিল। পরে সে জানালা দিয়ে লাফ দিয়ে জীবন রক্ষা করেন। তাকে থানায় জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। যারা বাস পোড়ানোর সাথে জড়িত তাদেরকে সুষ্ঠু তদন্তে মাধ্যমে আইনের আওতায় আনা হবে তিনি জানান।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News