মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কেন্দুয়ায় ওয়াজ মাহফিলে নারীকে ইভটিজিং প্রতিবাদ করায় যুবকে হত্যা

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৬৮ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাকিব জাহান সাগর (২৫) নামে এক যুবকে হত্যা হয়েছে।ঘটনাটি ঘটেছে: উপজেলার গন্ডা ইউনিয়নে মনকান্দা গ্রামে।নিহত সাগর মনকান্দা গ্রামের শান্ত মিয়ার ছেলে,সে মোবাইল ওয়ালেট বিকাশ কোম্পানিতে কর্মরত ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে : গত ২৩ অক্টোবর মনকান্দা ফুরকানিয়া মাদ্রাসায় রাতে ইসলামিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। সেই ওয়াজ মাহফিল চলার সময় এলাকার কয়েকজন উশৃংখল ছেলে মাহফিলে আসা কয়েকজন মহিলাকে ইভটিজিং করার সময় সাগর প্রতিবাদ করে।

মাহফিল শেষে রাত ১১টার দিকে সাগর বাড়ি ফেরার পথে ঐ উশৃংখল ছেলেরা তাকে উপর্যুপরি আঘাত করে এবং সে মারাত্মক আহত হয়। ঐসময় তার কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাৎক্ষণিক আহত সাগরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

আজ বৃহস্পতিবার(২ নভেম্বর) সকালে আহত সাগর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এব্যাপারে উপজেলার গন্ডা ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য আলী উসমান সাগর মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন: মুলত ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাগর প্রথমে আহত হয় পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি তার এই মৃত্যুর ঘটনার জন্য দোষীদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো.এনামুল হক বলেন: এই ইভটিজিংয়ের ঘটনায় সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে সাগররের বাবা শান্ত মিয়া বাদী হয়ে গত ২৭ অক্টোবর ৩২৩,৩২৬,৪০৭,৩৭৯ মূল ধারায় থানায় মামলা করেছিলেন।

আজ বৃহষ্পতিবার মনকান্দা গ্রামের সাগর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে আছে। মামলাটি এখম হত্যা মামলা হিসাবে গণ্য করা হবে এখন পর্যন্ত আসামিরা পলাতক রয়েছে,তাদেরকে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান ।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News