মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কেন্দুয়ায় অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল আ.লীগের

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৭৩ পঠিত

বিএনপি-জামাতের দেশব্যাপী তিন দিনের অবরোধের ১ম দিনে তেমন প্রভাব পড়েনি নেত্রকোনার কেন্দুয়ায়। স্বাভাবিক রয়েছে জনজীবন। মাঠে নেই বিএনপি, বিক্ষোভ মিছিল করেছে আ.লীগ, হরতালে নাশকতা ও জনগণের জানমালের নিরাপত্তা কেন্দুয়া থানা পুলিশ কঠোর সর্তক অবস্থায় রয়েছে

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দুয়া পৌর শহরসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো ঘুরে অবরোধের সমর্থনে কোনো মিছিল- মিটিং, পিকেটিং চোখে পড়নি। এমনকি অবরোধ সমর্থিত দলের নেতা কর্মীদেরও দেখা যায়নি। তবে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়।

এদিকে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে জড়ো হতে থাকে বিক্ষোভ সমাবেশ করার জন্যে।

বিএনপি জামায়াতের সন্ত্রাসের নৈরাজ্যর অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্র ও বিএনপি-জামাতের ডাকা সারা দেশে তিন দিন ব্যাপী অবরোধের প্রতিবাদে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ দুপুরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস ষ্ট্যান্ড এলাকায় শান্তি ও উন্নয়ন সভায় বক্তব্য রাখেন,আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, উপজেলা ছাত্র লীগের আহবায়ক ইফতেখার তালুকদার, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম মহসিন প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন: রাজধানী ঢাকাতে বিএনপি তাদের শান্তি সমাবেশ করার প্রত্যয়ে সরকারের দেয়া ২০ দফা শর্ত মেনে পল্টনে সমাবেশ করার কথা থাকেলও তারা শান্তি সমাবেশে ব্যর্থ হয়েছে। বিএনপির সন্ত্রাসীরা আন্দোলনের নামে রাজধানীতে সন্ত্রাসী তান্ডব ,হাসপাতালের অ্যাম্বুল্যান্স পুড়িয়েছে, হাসপাতালে আগুন দিয়েছে, দায়িত্বরত সাংবাদিক বন্ধুদের হামলা চালিয়ে আহত করেছে, প্রধান বিচারপতির বাসভবনের সামনে ভাংচুর করেছেন। সর্বোপরি এক পুলিশ সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। তারপরও দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে তারা তিন দিনের অবরোধের মতো কঠোর কর্মসূচি দিয়েছে। বিএনপির এই সন্ত্রাসী হামলায় যারাই জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক বলেন, জনসাধারণের জানমাল রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ,যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছি বলে তিনি জানান।

এদিকে অবরোধের সমর্থনে সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপির কোনো মিটিং, মিছিল, পিকেটিং চোখে পড়ে নাই।এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল,আনোয়ারুল হক কনকসহ কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News