শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

কেন্দুয়ায় এক রাতেই কৃষকের ০৪ টি গরু চুরি

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩০১ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় এক রাতেই স্থানীয় রফিকুল ইসলাম নামের এক কৃষকের গোয়াল থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে।শনিবার (২৮ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের সেহড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

খোঁজ নিতে গেলে স্থানীয়রা বলেন: গত রাতে কৃষক রফিকুল ইসলামের গোয়াল ঘর থেকে একদল দুর্বৃত্তরা একটি লাল গাভী,একটি কাজলা গাভী, একটি কাজলা ষাঁড় ও একটি লাল বকনা বাছুর গরুসহ মোট চারটি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।

গরুর মালিক রফিক সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখে তার গরু নেই। তাৎক্ষণিক চুরির ঘটনা জানাজানি হলে শতাধিক গ্রামবাসী চোরের দলকে ধরতে ধাওয়া করে কিন্তু তখন চোরের কোনো সন্ধান পায়নি। তাছাড়া তাদের ধারণা, গ্রামের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় অন্য গ্রাম থেকে এসে একটি চক্র এলাকার বিভিন্ন গোয়াল ঘর থেকে গরু চুরি করেছে। এসব গরু চুরির ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন গ্রামবাসী।

ভুক্তভোগী কৃষক রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতোই গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। রাতে একদল চোর এসে গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে আমার চারটি গরু চুরি করে নিয়ে যায়। এ চারটি গরুই আমার শেষ সম্বল। প্রায় চার লাখ টাকার চারটি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। এখন কিভাবে ছেলেমেয়েদের নিয়ে সংসার চালাবো সেই চিন্তায় আছি।

নওপাড়া ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কায়সার জানান, শীত আসতে না আসতেই গ্রামে শুরু হয়েছে গরু চুরির ঘটনা। সেহড়া গ্রামের রফিকের চার গরু চুরি হয়ে গেছে। ঘটনাটি আসলেই দুঃখজনক।

এবিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক বলেন, উপজেলার নওপাড়া ইউনিয়নের সেহড়া গ্রামে থেকে এক কৃষকের গোয়াল থেকে চারটি গরু চুরি হয়েছে। এবিষয়ে রোববার দুপুরে অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতেই আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News