রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

কেন্দুয়ায় বিএনপির বিরুদ্ধে আ.লীগের বিক্ষোভ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৩২৯ পঠিত

বিএনপির আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি ও দেশ বিরোধী যড়যন্ত্রের বিরুদ্ধে সারা বাংলাদেশের ন্যায় নেত্রকোনার কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আ.লীগ সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞার সভাপতিত্বে কেন্দুয়ার পুরাতন বাস ষ্ট্যান্ডে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞার সঞ্চালনায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মো.আসাদুল হক ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম,মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মাজাহারুল ইসলাম জুয়েল প্রমূখ।

শান্তি সমাবেশে নেতৃবৃন্দ বলেন: জনসমর্থন হারিয়ে আবল তাবল বকছেন বিএনপির নেতাকর্মীরা। দেশের মানুষ কেবল শেখ হাসিনাকেই চায়। কারন শেখ হাসিনাই মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, ঢাকা- কক্সবাজার ট্রেন লাইন, সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট-ঢাকা ছয় লেন সড়কসহ বড় বড় উন্নয়ন করেছেন। দেশে শেখ হাসিনা উন্নয়নের মহাসমুদ্রে মহাপ্রলয় ঘটিয়েছেন।

এত সব উন্নয়ন দেখে বিএনপি হতবাক। তাই বিএনপির সন্ত্রাসীরা বিগত দিনের মতো আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে বানচাল করতে চায়। সারা দেশের ন্যায় কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ সাধারন জণগণ সাথে নিয়ে সব সময় সজাগ রয়েছে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডকে মোকাবিলা করার জন্যে।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি যে কোন কঠিন কর্মসূচি ঘোষণা করুক না কেন, আমরা কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ বিএনপি-জামাতের এসব সন্ত্রাসী কর্মকান্ডের দাঁত ভাঙা জবাব দিতে সবসময় প্রস্তুত রয়েছে বলে জানান নেতৃবৃন্দ।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News