রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

কেন্দুয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৩৪৪ পঠিত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের (কেন্দুয়া-আঠারোবাড়ি) রাস্তার মাসকা সুয়েটার ফ্যাক্টরি সামনে থেকে অজ্ঞাত (৩০) যুবকের মরদেহ উদ্ধার করেছেন কেন্দুয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার ২৬ অক্টোবর বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নে মাসকা সুয়েটার ফ্যাক্টরির সামনের রাস্তার পাশ থেকে এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বাঙালি বলেন: ঘটনাস্থল আনি পরিদর্শন করেছি। বিকেলে স্থানীয় লোকজন রাস্তার পার্শ্বে এই যুবকের মরদেহ পরে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশে খবর দেন। কবে বা কখন লাশটি ফেলে রাখা হয়েছে তা বলা যাচ্ছেনা বলে তিনি জানান।

এ ব্যাপারে কেন্দুয়া থানার উপপরিদর্শক তানভীর মেহেদী বলেন: এখনো পর্যন্ত ওই লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরিচয় নিশ্চিত করতে এ বিষয়টি বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষসহ পিবিআইকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে এসে সুরাতহাল প্রতিবেদন তৈরি করবেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে লাশটি দেখে ধারণা করা হচ্ছে রোগাক্রান্ত ও মানসিক প্রতিবন্ধী হতে পারে। তবে তদন্ত কাজ চলছে।তদন্ত শেষ হলেই সঠিক কারণ জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News