মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পূর্বধলা প্রতিনিধি :
  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩৬৫ পঠিত

অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যেক সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার ১৩ অক্টোবর উপজেলা প্রশাসন ও পূর্বধলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: পূর্বধলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ,নব যোগদানকৃত পূর্বধলা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মুহাম্মদ রাশেদুল ইসলাম।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ,পূ্র্বধলা ফায়ার সার্ভিসের লিডার আবু সাঈদ মন্ডল,পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম, পূ্র্বধলা উপজেলা সম্পাদক পরিষদের সভাপতি সাংবাদিক এমদাদুল ইসলাম, এসএম ওয়াদুদ প্রমুখ।

এছাড়া উপজেলার স্থানীয় সাংবাদিক বৃন্দ রেড ক্রিসেন্ট সোসাইটির টিম,কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তরা বলেন: প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে এবং যে কোন দুর্যোগ মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তাছাড়া মানবসৃষ্ট দুর্যোগ নিরসনে সবাইকে সচেতন হতে হবে। এক্ষেত্রে অবাধে বৃক্ষ নিধন বন্ধ করে বেশি করে গাছ লাগাতে হবে, অপরিকল্পিতভাবে রাস্তার পাশে পুকুর খনন,নদীর অবৈধ বাঁধ অপসারন ও নদী থেকে মাটি উত্তোলন নিরসন,পাহাড় কেটে মাটি না নেয়া এই বিষয়ে সময়উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সর্বোপরি বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় সবাকেই সচেতন থাকবে হবে। এর আগে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ‘ক’ বিভাগ ও ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ‘খ’ বিভাগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৬ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়,এসময় বিদ্যালয়ের শিক্ষকগণ ও উপস্থিত ছিলেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News