মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনায় শিক্ষার্থীদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৫ পঠিত

নেত্রকোনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে,বুধবার ২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় জেলা পাবলিক হলে নেত্রকোণা জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে প্রশিক্ষণের আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে এবং নেত্রকোণার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিন্ময় তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল গফুর,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসর ডা. মো. খালিদ সাইফুল্লাহ। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.আবু সাঈদ।

নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দত্ত উচ্চ বিদ্যালয় এবং কালেক্টরেট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে চিত্র প্রদর্শনীর মাধ্যমে শব্দদূষণ বিষয়ে উপস্থাপন করেন সহকারী কমিশনার নিয়াজ মাখদুম।

শব্দদূষণের কারণএ কি ধরনের সমস্যা হয় এবং করণীয় সম্পর্কে আলোচনা করেন মেডিকেল অফিসার ডা. মো. খালিদ সাইফুল্লাহ। বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং এবং মোবাইলের অপব্যবহার সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন: তোমরা যারা আজ ছাত্র-ছাত্রী তারা একদিন আমাদের মত দেশ পরিচালনা করবে,তোমাদের অনেক দায়িত্ব,তোমরা এখন থেকে সমাজকে সচেতন করবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাহেদ পারভেজ অংশগ্রহণকারী শিক্ষার্থীর বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বলেন:তোমরা সময়কে কাজে লাগাও,সময়কে কাজে না লাগানোর ফলে যে ক্ষতি হয় তা সারাজীবনেও পুষিয়ে নেওয়া যায়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News