মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

পূর্বধলায় সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলার চিশতীকে ইউএনও’র ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক :
  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০৫ পঠিত

নেত্রকোণার পূর্বধলায় সদ্য সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ রানার্স আপ হওয়া বাংলাদেশ দলের মিডফিল্ডার আব্দুল্লাহ্ জুনায়েদ চিশতীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

রবিবার ২৪ সেপ্টেম্বর বিকালে ইউএনও কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শেখ জাহিদ হাসান প্রিন্স এ কৃতি সন্তানকে সংবর্ধনা জানিয়েছেন। এসময় তার গর্বিত পিতা সরোয়ার জাহান চিশতী উপস্থিত ছিলেন।

জুনায়েদ চিশতী বলেন: আমাকে উপজেলা প্রশাসন যে এত ভালোবাসা আর সংবর্ধনা দিয়েছে এটা আমাকে খেলার প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে। আমি আরো বেশি উৎসাহ পাবো সহযোগিতা ও সাহস পেয়ে আরো ভালো খেলা উপহার দিতে পারবো দেশের আরো সুনাম বয়ে আনবো ইনশাল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন: উপজেলায় প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ জাতীয় ফুটবল দলে জুনায়েদ ভালো খেলছে,এটা অত্যন্ত গর্বের আশাকরি আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করতে সে আরও ভালো খেলা উপহার দেবে উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News