সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

জামালগঞ্জে একই পরিবারের তিন শিশু সন্তানসহ মায়ের বিষপানে মৃত্যু

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭৬ পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে নেওয়ার পথে আপন ৩ (তিন) ভাই বোনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়: রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী ও তার ৩ সন্তানসহ বিষ পান করেন। পারিবারিক কলহের জেরে স্বামীর উপর অভিমান করে যমুনা বেগম (৩৫) ও তার ৩ সন্তানসহ নিজ বসত বাড়িতে।

সবাই বিষপান করার পর চিৎকার চেঁচামেচি করলে এক পর্যায়ে প্রতিবেশীরা এসে তাদেরকে চিকিৎসার জন্য জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছালে কতব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাহেদ (৫), মো. তামজীদ (১৩) ও মেয়ে সাকিবা ( ১৪) মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে নিহতদের মা যমুনা বেগম (৩৫)।

এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের কারনেই ঘটনাটি ঘটেছে। এব্যাপারে এখনো কোনো মামলা বা অভিযোগ হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে এবং আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News