মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

কেন্দুয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আসাদুল করিম মামুন  কেন্দুয়া প্রতিনিধি :  
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৪ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সকল জনপ্রতিনিধিগণ,সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিকব্যক্তিবর্গ,বীর মুক্তিযোদ্ধাগণ,শিক্ষকবৃন্দ, সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সুধীজনের সাথে নেত্রকোণার জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ মহোদয়।

মত বিনিময় সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, সান্দিকোনা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম খান প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ও এলাকার সুশীল সমাজের প্রতিনিধিগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News