মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পূর্বধলায় ট্রাকসহ ২৯ বস্তা ভারতীয় কম্বল বিজিবির হাতে আটক

পূর্বধলা প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮০ পঠিত

নেত্রকোনার পূর্বধলা-গোয়াতলা সড়কে অবৈধ পথে নিয়ে আসা ট্রাকবোঝাই ২৯ বস্তা (৪২০ পিস) ভারতীয় কম্বল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

যার আনুমানিক মূল্য ১২,৬০,০০০/- টাকা। বুধবার (২০ সেপ্টেম্বর ) সকাল ৯টার দিকে পূ্র্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের পদ্মাই বিলপাড় এলাকা থেকে একটি ট্রাকসহ ২৯ বস্তা ভারতীয় কম্বল আটক করে বিজিবি।

খোঁজ নিয়ে জানা গেছে : বূধবার ভোররাতে ট্রাকবোঝাই ভারতীয় কম্বল নিয়ে চোরাকারবারীরা দুর্গাপুর থেকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে পূর্বধলা হয়ে ময়মনসিংহ যাওয়ার পথে একটি ছিনতাইকারী দলের কবলে পরে। ট্রাকচালককে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে হোগলা ইউনিয়নের পদ্মাই বিল পাড়ে নিয়ে যায়।

পরে সেখানে দরকষাকষির একপর্যায়ে স্থানীয় জনতা টের পেয়ে সাংবাদিকদের খবর দেয়। সাংবাদিকদের উপস্থিতিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র একটি দল নেত্রকোনা যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকটি থামায়।

পরে ট্রাকটি তল্লাশি করে অবৈধ পথে আসা ২৯ বস্তা ভারতীয় কম্বল জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। পরে সেখান থেকে আটককৃত ভারতীয় কম্বল ধোবাউড়া উপজেলার নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) চারুয়া পাড়া ক্যাম্পে নিয়ে যায় বিজিবির দলটি।

এবিষয়ে হোগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন বলেন: আমি জানতে পারলাম হোগলা ইউনিয়নের জনগণ এক ট্রাক ভারতীয় অবৈধ কম্বল আটক করেছে।

এ বিষয়ে প্রশাসনকে জানিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন: উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানানো হয়েছে। তিনি এই ঘটনার বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)র হাবিলদার সার্জেন্ট আব্দুস সালেক বলেন: অবৈধ পথে আসা ভারতীয় ২৯ বস্তা কম্বল জব্দ করা হয়েছে। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News