মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কেন্দুয়ায় একদিনে ৩ রাস্তার উদ্বোধন করেন- এমপি অসীম কুমার উকিল

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৫ পঠিত

প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে একদিনে ৩টি নতুন রাস্তার শুভ উদ্বোধন করেছেন কেন্দুয়া-আটপাড়ার আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

শনিবার (১৬সেপ্টম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দুয়া উপজেলা গন্ডা ইউনিয়ন অফিস হতে ঈশ্বরগজ্ঞ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে রায়ের বাজার, উপজেলার গন্ডা হাই স্কুল হতে পাহাড়পুর ও মাসকা ইউনিয়নে মাসকা ইউপি অফিস হতে কান্দিউড়া ইউপি অফিস পর্যন্ত রাস্তার শুভ উদ্বোধন করা হয়।

কেন্দুয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তরে উদ্যোগে ৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে প্রায় ৪০০০ মিটারের ৩টি রাস্তা উদ্বোধন শেষে মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে সংক্ষিপ্ত মত বিনিময় সভায় ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম বাঙ্গালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দুয়া-আটপাড়ার আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

এসময় প্রধান অতিথি বলেন: শেখ হাসিনা সরকার মানেই বাংলাদেশের উন্নয়ন, এজন্য যতবার আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে।

স্বাধীনতার পরে আওয়ামী লীগ সরকার ছাড়া কোন সরকারই বাংলাদেশের উন্নয়ন করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম হবে শহর, আর তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যান। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই চারদিকে উনয়নের জোয়ার বইছে।

তাই তৃনমুল নেতাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী বানানোর জন্য নৌকা প্রতীকে ভোট সংগ্রহ করার জন্য উপস্থিত নেতৃবৃন্দের প্রতি জোর আহবান জানান।

মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী বকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মো.শহিদুল হক ফকির বাচ্চু,কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.জহিরুল ইসলাম প্রমূখ।

এসময় কেন্দুয়া উপজেলা প্রকৌশল কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন,উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান ভূঞা, মো.তাজুল ইসলাম, মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাকির আলম ভূঞা, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঞা, মোস্তাফিজ উর রহমান বিপুল, গন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.সন্জু মিয়া, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনসহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News