মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পূর্বধলায় ৬টি ইনিয়নের ৬টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

পূর্বধলা প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭২ পঠিত

আমার গ্রাম আমার দায়িত্ব,শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলার ৬টি ইউনিয়নের ৬টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে।

পুর্বধলা এপি ওয়ার্ল্ড ভিশন ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি ও ইয়ুথ ভিজিলিয়েন্স টিম এ বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষনা করেন। এ উপলক্ষে পূর্বধলা আজ মঙ্গলবার এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষনা উৎসব উদযাপন করা হয়েছে। পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।

সহকারী কমিশনার ভুমি নাজনীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন,অতিরিক্ত পুলিশ সুপার শিবলি সাদিক,পুর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম,ওয়াল্ডভিশন এপির নান্দাইল,সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এডভোকেসি এন্ড সোসাল একাউন্টেবেলিটি কো-অর্ডিনেটর মোঃ জামাল উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারমান সিদ্দিকুর রহমান বুলবুল,হাফেজ মাওঃ মিজানুর রহমান, গ্রাম প্রতিনিধি মোঃ জুয়েল মিয়া প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন: পূর্বধলা এপি ওয়ার্ল্ডভিশন এর কর্মকর্তা মারটিন মানখিন, মানসী মোদক, নিঝুম সাংমা, বাবলী রংমা, হাফিজুল হক সোহাগ, জাফেনিয়া তন্ময় সাংমা প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন নান্দাইল এরিয়া অফিসের টেকনিক্যাল স্পেশালিষ্ট লাইভলিহুড, কফিল উদ্দিন মাহমুদ। বাল্যবিবাহ মুক্ত গ্রামগুলি হলো আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রাম, হোগলা ইউনিয়নের হোগলা, পুর্বধলা সদর ইউনিয়নের ধোপাডহর, ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল বিশ্বাস পাড়া গ্রাম, জারিয়া ইউনিয়ের পশ্চিম মৌদাম, বিশকাকুনী ইউনিয়নের হলুইদাটি গ্রাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন বাল্যবিবাহ একটি একটি সামাজিক ব্যাধি বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে বাল্য বিবাহ প্রতিরোধে পুলিশ প্রশাসন সদা তৎপর রয়েছে এ সময় বক্তারা আরও বলেন, শুধু উপজেলার ৬টি গ্রাম নয় পুরো পূর্বধলা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনার লক্ষে কাজ করতে হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News