মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পূর্বধলায় চাঞ্চল্যকর ইদ্রিস হত্যা মামলার ০৫ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

পূর্বধলা প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৪ পঠিত

নেত্রকোনা জেলার পূর্বধলায় চাঞ্চল্যকর দর্জি ইদ্রিস হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ৫ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) সিপিএসসি,ময়মনসিংহ।

গ্রেফতারকৃতরা হলেন পূ্র্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামের মৃতঃ বদির উদ্দিন এর ছেলে মোঃ আক্কাস আলী (৬৫),আক্কাস আলীর ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান(২৩),মোঃ রিফাত (২০), আক্কাছ আলীর মেয়ে মোছাঃ পপি আক্তার (২০), আক্কাছ আলীর স্ত্রী মোছাঃ মনোয়ারা খাতুন (৫৫)। ময়মনসিংহের অধিনায়ক,মুহিবুল ইসলাম খান এর নির্দেশক্রমে র‍্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান সনাক্তের মাধ্যমে ৩ সেপ্টেম্বর রবিবার রাত অনুমান ১২:১০ ঘটিকার সময় ঢাকার তুরাগ থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

রবিবার সকালে র‌্যাব-১৪ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়: জমি-জমা ক্রয় সংক্রান্তে পূর্ব-বিরোধের জের ধরে গত ২৭ আগষ্ট ঘটনার দিন সন্ধা অনুমান ৭ ঘটিকার সময় বাদীনির স্বামী ভিকটিম মৃতঃ ইদ্রিস আলী(৭০) মসজিদ হতে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পূর্ব-পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা আসামী মোস্তাফিজ, আক্কাস, রিফাত, মনোয়ারা ও পপিসহ অন্যান্য পলাতক আসামীগণ ভিকটিম ইদ্রিস আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই পা এক হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে গুরুতর জখম করে।

ভিকটিম ইদ্রিস আলীর ডাক চিৎকারে বাদীনিসহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগণ ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে,বাদীনি ও আশেপাশের লোকজন ভিকটিম ইদ্রিস আলীকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী মোছাঃ ফরিদা আক্তার (৬৬) বাদী হয়ে মোস্তাফিজ,আক্কাস,রিফাত, মনোয়ারা ও পপিসহ এজাহার নামায় ০৯ জন আসামী সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীর বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

যাহার মামলা নং- ৩৫, তারিখঃ ২৮/০৮/২০২৩ খ্রি.,ধারাঃ ১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার পর থেকে আসামিরা কৌশলে তাদের নিজ বাড়ি ত্যাগ করে গাঁ ঢাকা দিয়ে পলাতক ছিল।

এই ঘটনায় দেশব্যাপীসহ বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে র‌্যাব-১৪ এর একটি টিম ঢাকার তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া জন্য তাদেরকে পূ্র্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News