মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পূর্বধলায় দের কোটি টাকার রাস্তা সংস্কারের তিন মাসেই ভাঙ্গন

পূর্বধলা প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৯৮ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় এলজিএডি’র বাস্তবায়নে জিওবি ২০২২-২৩ প্রোগ্রামের আওতায় ১২শ’ মিটার রাস্তা উপজেলা স্টেশন বাজার হইতে পূর্বধলা বাজার পর্যন্ত জিসি রোডটি ১ কোটি ৫৭ লক্ষ ৪৫২ টাকা ব্যয়ে গত ৩০ মে সংস্কার সম্পন্ন করা হয়। কিন্তু কাজ শেষ হওয়ার তিন মাস যেতে না যেতেই রাস্তায় ভাঙন দেখা দিয়েছে।

উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর পাশেই ড্রেনের পানি মূল সড়ক দিয়ে প্রবাহিত হওয়ায় সম্প্রতি মেরামত করা এই সড়কের পিচ উঠে গিয়ে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ফলে প্রায়ই ঘটছে ছোট ছোট দুর্ঘটনা। সড়কের পশ্চিম দিক থেকে একটি ড্রেন এসে মূল সড়েকের সাথে যুক্ত হয়েছে।

সড়েকের পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়ক উপর দিয়েই প্রবাহিত হচ্ছে পানি। সড়কই যেন ড্রেনে পরিণত হয়েছে।লোকমুখে শুনা যায় সদর ইউপি সচিব,শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের বসবাস থাকায় খুব দ্রুত সময়ে ড্রেন হয়ে তার উপর সিসিও করা হয়েছে। ড্রেনের মুখ মূল সড়কের উপর রাখলেও কেউ কিছু বলতে পাচ্ছে না।

ড্রেনটি ব্যক্তি মালিকানাধীন করা হলেও ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল (বিবিজি) ২০২২-২৩ অর্থবছরের আওতায় পূর্বধলা সদর ইউপি কর্তৃক বাস্তবায়িত পূর্বধলা স্টেশন রাস্তা মায়াকানন হতে পশ্চিম দিকে ২ লক্ষ ৪২ হাজার টাকা ব্যয়ে ড্রেনের উপর সিসিকরণ করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান বলেন: ড্রেনের মুখ রাস্তার উপরে থাকায় এদিক দিয়ে সবসময় পানি প্রবাহিত হওয়া রাস্তার ঐ অংশটুকু ক্ষতিগ্রস্থ হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান প্রিন্স বলেন: এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় লোকজনের সাথে আলাপ-আলোচনা করে একটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News