শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

জামালগঞ্জে সবজী চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩২০ পঠিত

আত্নশক্তি বলিয়ান ব্যক্তি কখনোও দরিদ্র থাকতে পারে না এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নে সবজী চাষ বিষয়ক দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হল রুমে প্রশিক্ষণ অনুষ্টিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে দিন ব্যাপী দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন: দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইউসি সাইফ উল্লাহ , উদ্ভোধক জেলা পরিষদের সদস্য দীপক তালুকদার। প্রশিক্ষক হিসেবে উপস্থিত জামালগঞ্জে কৃষি সহকারী অফিসার নিলয় কান্তি কর। বক্তব্য রাখেন, শাহপুর গ্রাম উন্নয়ন দলের সহ সভাপতি ও নারীনেত্রী শাহীনা আক্তার।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন: ভিডিটি কমিটির সহ সভাপতি অয়াজকুরুনী, সদস্য ইয়াসমিন, পারভীন, বিলকিস, শেওলা, রোমা, উজ্জীবক হায়দার প্রমূখ। প্রশিক্ষক নিলয় কান্তি কর বলেন, সবজী চাষে শুধু পুষ্টির চাহিদা পুরণ হয় না, অর্থনৈতিক উন্নয়ন সহ কর্ম সংস্থান সৃষ্টি হয়। এর মাঝে উল্লেখ যোগ্য হল, প্লট, মাজা, জৈব সার প্রক্রিয়া, বর্ষাকালীন সবজী, ভাসমান সবজী চাষ ইত্যাদি।

নারী নেত্রী শাহীনা বলেন: এই প্রশিক্ষণের ফলে সাধারণ মানুষ বিশেষ করে গ্রামের বেকার নারীদের কাজের সুযোগ তৈরি হবে,বেকারত্ব কমে যাবে । পরিবারে নারীদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News