মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনার কংস নদে ধানবোঝাই নৌকাডুবিতে শ্রমিক নিখোঁজ

অনলাইন ডেস্ক :
  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৭২ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে কংস নদে ধানবোঝাই নৌকাডুবিতে রেজাউল ইসলাম ওরফে শিরমনি ৩০ নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

গতকাল সোমবার রাতে মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুর বালু ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে,আজ মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি,শিরমনি পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের দিরাই উপজেলার মাছিমপুর গ্রামের উসমান গণির ছেলে তিনি শ্রমিক হিসেবে কাজ করেন।

আজ বেলা ২টার দিকে নৌকাডুবির বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ময়মনসিংহ স্টেশনের ডুবুরি দলের লিডার জমিয়ত আলী। তিনি বলেন: খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে এসে উদ্ধার অভিযান শুরু করেছি। দুই দফা নৌকার ভেতরে গিয়ে খোঁজ করে শিরমনিকে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।’

নৌকা থেকে বেঁচে যাওয়া শ্রমিক ও পুলিশ থেকে জানা গেছে, নৌকায় মাঝিসহ মোট পাঁচজন ছিলেন। ঘাটে বাঁধা ছিল নৌকাটি। রাত ৩টার দিকে নৌকার তলা বিকট শব্দে ফেটে গিয়ে দ্রুত তলিয়ে যায়। এতে ঘুমন্ত চারজন নৌকা থেকে বেরিয়ে সাঁতরে তীরে উঠলেও শিরমনি নৌকার ভেতরে আটকা পড়েন।

ঘটনাস্থলে থাকা মোহনগঞ্জ থানার উপপরিদর্শক পিন্টু চন্দ্র দে বলেন: স্টিল বডির নৌকাটিতে ২৫০ বস্তায় ৪৫৬ মণ ধান ছিল। গতকাল সন্ধ্যায় দিরাই থেকে নৌকাটি ধান নিয়ে এসে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর ঘাটে ভেড়ে। পরে রাত ৩টার দিকে বিকট শব্দে তলা ফেটে ডুবে যায় নৌকাটি।

নৌকা থেকে বেঁচে যাওয়া শ্রমিক সেলিম মিয়া বলেন: রাতে বৃষ্টি থাকায় আমরা ভেতরে ঘুমাচ্ছিলাম। ৩টার দিকে বিকট শব্দ হয়। শব্দে ঘুম ভেঙে যায়,দেখি নৌকা তলিয়ে যাচ্ছে। তখন যে যার মতো পাড়ে তাড়াহুড়ো করে উঠেছে। তীরে উঠে দেখি শিরমনি নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন: খবর পেয়ে আজ সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে নিখোঁজ ব্যক্তিসহ নৌকাটি উদ্ধারে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News