মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কেন্দুয়ায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৩১ পঠিত

বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ।

সোমবার (২১ আগস্ট) সকালে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় পাশাপাশি সকল শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিভীষিকাময় ২১আগস্ট আওয়ামীলীগের শান্তি সমাবেশে বিএনপি যুদ্ধক্ষেত্রের অস্ত্র ব্যবহার করেছিল বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান ভূঞা।

তিনি আরো বলেন: পৃথিবীর বড় বড় যুদ্ধ ক্ষেত্রে যে গ্রেনেড ব্যবহার করা হয়,সেই গ্রেনেড আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্যই ব্যবহার হয়েছিল ২১আগস্ট।
সেদিন আইভি রহমানসহ ২৪ জন আওয়ামীলীগ নেতা-কর্মী জীবন দিয়ে আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখে গেছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা ছিল ভয়ংকর, সেই হামলায় শেখ হাসিনা যে বেঁচে রয়েছে, সেটা আসলেই বিস্ময়।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, দপ্তর সম্পাদক আসাদুল করিম মামুন উপস্থিত ছিলেন।

আইভি রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী লিটন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News